মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তারেক রহমান

    দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

    বিবৃতিতে তারেক রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক। এই উৎসবের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেয়, যা চিত্তশুদ্ধি ও পবিত্রতার এক অনন্য অনুশীলন। এই ত্যাগের চেতনায় সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়।”

    তিনি বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অনাচার ও নানা সংকটের মধ্যেও ঈদ মানুষের মনে আনন্দ ও আশা জাগায়। গত বছর ৫ আগস্টের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এখন সময় এসেছে নীতি, নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর।”

    বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ঈদের আনন্দ সবার জন্য সমভাবে উপভোগ করা কঠিন হবে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, “মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ঈদের দিন কেউ যেন অভুক্ত না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঈদের আনন্দকে সবাই মিলে ভাগ করে নেওয়াই আমাদের কর্তব্য।”

    শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”


    এন কে/বিএইচ/বা জা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন