বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • সাবেক মন্ত্রী এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত

    সাবেক মন্ত্রী এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত  হয়েছে। 


    বুধবার ( ৪ জুন) সকাল ১০টায় দুমকি উপজেলা অডিটেরিয়ামে  উপজেলা স্কুল কলেজ শিক্ষক সমিতি ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে  এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


    দুমকি উপজেলা বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের উপাধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদার, দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন,  দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন,সরকারি জনতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবিএম আসাদুজ্জামান, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, গণ অধিকার পরিষদ দুমকীর আহবায়ক মুন্না জহির, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি তারিকুল ইসলাম, দুমকী নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকী বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  শিক্ষার্থী, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

    অনুষ্ঠান শেষে এম কেরামত আলী স্মরণে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন