রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক: মিনায় শুরু হজের আনুষ্ঠানিকতা

    লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক: মিনায় শুরু হজের আনুষ্ঠানিকতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের মক্কা নগরীতে ১৪৪৬ হিজরি সালের জিলহজ মাসের ৮ তারিখ আজ মিনায় অবস্থান নিয়ে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ‘ইয়াওমুত তারওয়িয়াহ’ বা তারওয়িয়াহ দিবসের মধ্য দিয়ে হাজিরা মিনার উদ্দেশে রওনা হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণে তালবিয়া পাঠ ও আল্লাহর জিকিরে মশগুল থাকেন।

    হজের মূল কর্মসূচি আগামী ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান, ১০ জিলহজ পশু কোরবানি, এবং পরবর্তী দুই দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে। সম্পূর্ণ হজ পালনে সময় লাগে প্রায় পাঁচ দিন।

    এই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪ লাখ ৭০ হাজারেরও বেশি আন্তর্জাতিক হাজি এবং কয়েক লাখ অভ্যন্তরীণ হাজি অংশগ্রহণ করছেন। মক্কা ও মদিনায় হাজিদের আগমন কার্যক্রম গত ৩৬ দিন ধরে সুশৃঙ্খলভাবে চলছে এবং স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।

    মক্কা ও পবিত্র স্থানসমূহের রাজকীয় কমিশনের হজ ও ওমরাহ বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ আল-কারনি জানান, হাজিরা মিনার পর্ব শেষে তিনটি ভিন্ন পরিবহন ব্যবস্থায় আরাফার ময়দানে পৌঁছাবেন। এতে মাশায়ির ট্রেনে প্রায় ৩ লাখ ১৬ হাজার, বহুমুখী পরিবহন ও ঐতিহ্যবাহী যানবাহনে প্রায় ৭ লাখ ২০ হাজার হাজি আরাফাতে যাবেন।

    মিনা অঞ্চলের ঐতিহাসিক আল-খায়ফ মসজিদে হাজিদের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ও বায়ুচলাচল ব্যবস্থা সহ উন্নত কুলিং ইউনিট ও স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা হাজিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

    তীব্র গরম মোকাবেলায় ৫০,০০০ স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মী নিয়োজিত রয়েছেন। ৭০০টিরও বেশি শয্যা ফ্যানসহ প্রস্তুত রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় চিকিৎসা সক্ষমতা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপমন্ত্রী ড. আব্দুল্লাহ আসির।


    সূত্র: সৌদি গেজেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন