রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • হজের আনুষ্ঠানিকতা শুরু কাল থেকে

    হজের আনুষ্ঠানিকতা শুরু কাল থেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র মক্কায় ২০২৫ সালের হজের মৌসুম শুরু হয়েছে। প্রতিবছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আগামীকাল বুধবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

    হজ উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিশ্বের ৭১টি দেশ থেকে এখন পর্যন্ত ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

    হজযাত্রীদের পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি হজের সাতদিনে ৪৯০০ বার চলাচল করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত সেবা দেওয়া হবে।

    এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং, প্রয়োজনীয় সংস্কার এবং যানবাহন পরিদর্শন করা হচ্ছে। হজযাত্রীদের পরিবহনের জন্য অন্তত ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোও প্রযুক্তিগত তদারকির আওতায় থাকবে।

    পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।

    এদিকে হজ চলাকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট।

    সবমিলিয়ে প্রযুক্তি ও ব্যবস্থাপনায় অভূতপূর্ব প্রস্তুতির মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ।
    সূত্র : আরব নিউজ


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন