মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ডিসেম্বরের পরে নির্বাচনের প্রয়োজন নেই, বোঝাতে পেরেছি— সালাহউদ্দিন আহমদ

    ডিসেম্বরের পরে নির্বাচনের প্রয়োজন নেই, বোঝাতে পেরেছি— সালাহউদ্দিন আহমদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই এবং তারা তা জাতীয় ঐকমত্য কমিশনকে বোঝাতে সক্ষম হয়েছেন।

    সোমবার (২ জুন) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আমরা কাছাকাছি এসেছি। কিছু বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া চলছে।”

    তিনি জানান, নির্বাচনমুখী যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো এক মাসের মধ্যেই বাস্তবায়নযোগ্য এবং অধিকাংশই নির্বাহী আদেশ, অফিস আদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব।

    সালাহউদ্দিন বলেন, “প্রায় সব রাজনৈতিক দলই ডিসেম্বরের আগেই নির্বাচনের পক্ষে মত দিয়েছে। তাই নির্বাচন পেছানোর কোনো কারণ নেই — তা আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি।”

    তিনি আরও বলেন, “আমরা আশা করি প্রধান উপদেষ্টা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং উপদেষ্টা পরিষদকে নতুন করে গঠন করবেন। জাতি তার কাছে নিরপেক্ষতার প্রতিফলন দেখতে চায়।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন