মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি প্রতিনিধিদল, নেতৃত্বে সালাহউদ্দিন আহমদ

    ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি প্রতিনিধিদল, নেতৃত্বে সালাহউদ্দিন আহমদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধিদল সোমবার (২ জুন) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে।

    দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের এ প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে বিএনপির প্রতিনিধিরা জাতীয় ঐক্যের ভবিষ্যৎ রূপরেখা ও অন্তর্বর্তী রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে মত বিনিময় করবেন।

    বৈঠকে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ, নির্বাচনকালীন পরিবেশ ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে চলমান সংলাপকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন