মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ইশরাকের শপথ: আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে

    ইশরাকের শপথ: আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিষয়ে আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে। আগামীকাল সোমবার (২ জুন) কমিশনের সভায় বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলম।

    রোববার (১ জুন) তিনি সাংবাদিকদের বলেন, "ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশ আমরা পেয়েছি। এখন কমিশন এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্দেশনা অনুযায়ী এটি কমিশনে উপস্থাপন করা হবে। সিইসি চাইলে কমিশন বৈঠক ডেকে বিষয়টি আলোচনায় আনতে পারেন।"

    এর আগে তিনি আরও জানান, "ইশরাকের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ীই কমিশন ব্যবস্থা নেবে।"

    নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার এ বিষয়ে কমিশনের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকেই ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

    প্রসঙ্গত, ইশরাক হোসেনের শপথগ্রহণ ঠেকাতে যে আবেদন করা হয়েছিল, সেটি ২৯ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন