মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’: গয়েশ্বর

    ‘প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’: গয়েশ্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বিএনপি মানুষ চিনতে ভুল করেছে।

    শনিবার (৩১ মে) রাজধানীর শিশু একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

    গয়েশ্বর বলেন, “ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় নিশ্চিত করতে হবে।”

    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে গয়েশ্বর বলেন, “জিয়া প্রচারমুখী ছিলেন না, বরং তাঁর কাজই প্রচারের কারণ হতো। তিনি যা বলতেন, তা-ই করতেন।”

    তিনি আরও বলেন, “জিয়া মানেই জাতীয়তাবাদ, গণতন্ত্র ও দেশপ্রেম। জাতি যদি তার আদর্শ বোঝে, তাহলে কারও ভয় থাকবে না।”


    উল্লেখ্য, জাপানে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, “যদি আমরা ভালো সংস্কার চাই, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে। তবে কেউ কেউ ডিসেম্বরে নির্বাচন চায়, সব দল নয়— শুধু একটি দল।”

    যদিও বক্তব্যে সরাসরি কোনো দলের নাম উল্লেখ করা হয়নি, বিএনপি নেতারা এটিকে দলের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। বাম জোটও এ বক্তব্যের সমালোচনা করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন