শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • জকিগঞ্জে চালকের মুখ বেঁধে অটোরিকশা ও ব্যাটারি ছিনতাই

    জকিগঞ্জে চালকের মুখ বেঁধে অটোরিকশা ও ব্যাটারি ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জকিগঞ্জে অটোরিকশা চালককে মুখ বেঁধে দুটি অটোরিকশার ব্যাটারি ও একটি নতুন অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

    উপজেলার শরিফগঞ্জ বাজারের পোস্ট অফিসের সামনে থেকে দুর্বৃত্তরা শনিবার (৩১ মে) রাত আনুমানিক ৪টার দিকে চালক আরকান আহমদকে মুখ বেঁধে অটোরিকশার ও ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।

    চুরি হওয়া অটোরিকশাগুলোর মালিক পিলাকান্দি গ্রামের বাসিন্দা বাদশা আহমদ বলেন, “ড্রাইভার আরকান আহমদের মুখ বেঁধে দুর্বৃত্তরা রাত ৪টার দিকে আমার দুটি অটোরিকশার ব্যাটারি এবং একটি নতুন অটো রিকশা নিয়ে কালীগঞ্জের দিকে চলে যায়।” 

    বাদশা আরও বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হবে।

    স্থানীয় একজনের অভিযোগ, সম্প্রতি জকিগঞ্জ ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে, সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কিত। তারা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছি।

    এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানিইনি। তবে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছি।       


    আহসান হাবীব লায়েক, প্রতিনিধি।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন