রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ভোলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রাম পুলিশে চাকরির অভিযোগ

    ভোলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রাম পুলিশে চাকরির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে মোঃ মোশারেফ হোসেনের নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বয়সসীমা অতিক্রম করেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি চাকরিতে যোগদান করেছেন এবং বর্তমানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

    জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোশারেফ হোসেনের জন্মতারিখ ২১ অক্টোবর ১৯৬৫। সে হিসেবে ২০১৪ সালের ১৭ মে গ্রাম পুলিশের চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিল প্রায় ৪৮ বছর, যা প্রচলিত বিধি অনুযায়ী গ্রাম পুলিশে নিয়োগের জন্য গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ স্থানীয়দের।

    স্থানীয় সূত্রে জানা গেছে, তৎকালীন চৌকিদার কাজল ইসলাম অবসরে গেলে তার পুত্র মোঃ জামাল হোসেন পিতার অগ্রাধিকার সূত্রে চাকরির জন্য আবেদন করেন। এমনকি কয়েক মাস বিনা পারিশ্রমিকে অস্থায়ীভাবে দায়িত্ব পালনও করেন তিনি। তবে তাকে নিয়োগ না দিয়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে মোশারেফ হোসেনকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    চাকরিতে যোগদানের পর থেকেই মোশারেফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ফরম এবং ওয়ারিশন সনদ দেওয়ার ক্ষেত্রে অর্থ আদায় করেন। পাশাপাশি গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছ থেকেও আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    আরও অভিযোগ রয়েছে, ২ নম্বর ওয়ার্ডের মাদক ও জুয়ার স্পট থেকে নিয়মিত চাঁদা আদায় করেন তিনি। বর্তমানে ভোটার আইডিতে বয়স কমিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার অবসর গ্রহণের সময় মাত্র পাঁচ মাস বাকি।

    স্থানীয় কয়েকজন নাগরিক জানান, একজন বয়স্ক ও বিতর্কিত ব্যক্তিকে দিয়ে ওয়ার্ডের নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তারা দাবি করেন, মোশারেফ হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে একজন সৎ, যোগ্য ও উপযুক্ত বয়সের প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক।

    এ বিষয়ে ধনিয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন