মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • শীর্ষ ৬ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়: জামায়াত আমির

    শীর্ষ ৬ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামী মনে করে, তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পূর্বে দেওয়া রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এসব রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়নি।

    মঙ্গলবার (২৭ মে) জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব ও প্রতিহিংসার ভিত্তিতে যে রায়গুলো দেওয়া হয়েছিল, আজ সেগুলোর প্রকৃত রূপ উন্মোচিত হচ্ছে।”

    তিনি আরও বলেন, “আমরা সবসময় বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়বিচারের পক্ষে। আমরা আশা করি, ভবিষ্যতে আর কোনো নাগরিক রাজনৈতিক কারণে অন্যায় রায়ের শিকার হবেন না।”
     
    জামায়াত আমির বলেন, ‘শেখ হাসিনার স্বৈরশাসন আমলে আমাদের শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এছাড়া আরও অনেক নেতাকর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে। সর্বশেষ ’২৪- এর গণ-আন্দোলনে অনেক মানুষকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের এই নেতারা যদি বেঁচে থাকতেন, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।’
     
    এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল-জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, স্বচ্ছ বিচারের জন্য তাদেরকে বিভিন্ন মহল থেকে অনেক পরামর্শ দেয়া হয়েছে। তারা তা শুনেনি। কারণ আমাদের নেতৃবৃন্দকে খুন করাই ছিল তাদের উদ্দেশ্য। কীভাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হবে তার ছক করেছিল বিচার বিভাগ।
     
    সেইফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় ধরে এনে নেতৃবৃন্দকে নাজেহাল করা হত মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের অনেক নেতৃবৃন্দের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ঈমানের বলে বলিয়ান। তারা বাতিলের কাছে মাথা নত করেননি।’
     
    ‘আদালত প্রাঙ্গণ থেকে আজহারুল ইসলামের জন্য সাক্ষ দিতে আসার পর সুখরঞ্জন বালিকে তুলে নেয়া হয়েছিল। এসব রায়ে ইন্টারন্যাশনাল কোনো আইন ফলো করা হয়নি। বিচারের নামে প্রহসন চালানো হয়েছে। এটা ছিল জেনোসাইড জাস্টিস’, যোগ করেন জামায়াত আমির।
     
    ডা. শফিকুর রহমান বলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য দীর্ঘদিন ধরে এমন একটি রায়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এ রায়ের মাধ্যমে আজ প্রমাণ হয়েছে, সত্যকে চাপিয়ে রাখা যায় না।

    ‘আমরা দোয়া করেছি, হে আল্লাহ এটিএম আজহারুল ইসলামকে বাঁচিয়ে রেখে সত্য প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহ কবুল করেছেন। আমরা আশা করছি, জননেতা এটিএম আজহারুল ইসলাম অচিরেই মুক্তি পেয়ে দলের হাল ধরবেন’, এ কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন জামায়াত আমির।
     
    ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যদি দেশের সেবা করার সুযোগ আমাদের কাছে আসে, তবে প্রতিহিংসার রাজনীতি এ দেশ থেকে বিলুপ্ত করবো। বৈষম্যহীন সমাজ গড়তে যা যা করণীয় আমরা করবো।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন