মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • বিষপান করা 'জুলাই যোদ্ধাদের' পাশে তারেক রহমান

    বিষপান করা 'জুলাই যোদ্ধাদের' পাশে তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার ‘জুলাই যোদ্ধা’ বিষপান করেছেন রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

    বিষপানকারী চারজন হলেন—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)। তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার (২৫ মে) রাতে তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে আহতদের ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাসও দেন তিনি। চিকিৎসা সহায়তা ‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে প্রদান করা হবে।

    সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের সিইও’র সঙ্গে একটি বৈঠক চলাকালে ওই চারজন দাবি জানাতে সেখানে প্রবেশ করেন। কিন্তু সিইও তাদের অপেক্ষা করতে বললে তারা ক্ষোভে সেখানে বসেই পূর্ব প্রস্তুত করা বিষপান করেন।

    জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, বিষপানের পরপরই তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

    আহতদের একজন বলেন, “এই সরকারের কাছে কিছু পেতে হলে আন্দোলন করতে হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। চিকিৎসার দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসেনি।”


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন