মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • মাদক সেবনের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ক পুনরায় স্বপদে বহাল

    মাদক সেবনের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ক পুনরায় স্বপদে বহাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদক সেবনের অভিযোগে অব্যাহতি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পুনরায় সংগঠনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক বিবেচনায় তাকে দলে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতিও প্রদান করা হয়েছে।

    শনিবার (২৪ মে) চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    এর আগে গত ১৭ মে প্রকাশিত এক আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই আদেশে উল্লেখ করা হয়, ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত সংগঠনের একজন প্রতিনিধির এমন আচরণ সংগঠনের ভাবমূর্তিতে আঘাত হানে। সে কারণেই তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

    তবে এক সপ্তাহের ব্যবধানে সংগঠনের সিদ্ধান্তে পরিবর্তন এনে তাকে পুনরায় দলে নেওয়া হয়েছে।

     

     


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন