মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপি

    খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শনিবার (২৪ মে) সন্ধ্যায় যমুনা সরকারি বাসভবনে পৌঁছায়।

    বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ।

    এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি। 

    এরপর শুক্রবার রাতে জানা যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

    এদিকে বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা বৈঠক করবেন জামায়াতে ইসলামী সঙ্গে। পরে রাত সাড়ে ৮টায় বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন