মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ

    আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।

    শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

    নাহিদ ইসলাম বলেন, “আসিফ ও মাহফুজ গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছিলেন। আমিও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে তারা যদি এখন রাজনীতিতে সক্রিয় হতে বা নির্বাচনে অংশ নিতে চান, তবে সরকারে থেকে তা সম্ভব নয়। সেক্ষেত্রে তাদের আলাদা সিদ্ধান্ত নিতে হবে।”

    তিনি আরও অভিযোগ করেন, “যাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই, তাদেরকে আমাদের সঙ্গে জুড়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।”

    নাহিদ আশাবাদ ব্যক্ত করেন, গণঅভ্যুত্থানের বৈধতা ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্র উপদেষ্টাসহ সরকারের সব উপদেষ্টা একত্রে কাজ করবেন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন