মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ড. ইউনূস সরে দাঁড়ালে জনগণ বিকল্প ঠিক করবে: বিএনপি

    ড. ইউনূস সরে দাঁড়ালে জনগণ বিকল্প ঠিক করবে: বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দল হিসেবে বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না। তবে তিনি যদি নিজেই পদে থাকতে অনিচ্ছুক হন, সেক্ষেত্রে জনগণ উপযুক্ত বিকল্প খুঁজে নেবে।

    শুক্রবার (২৩ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ড. ইউনূস শুধু একজন ব্যক্তি নন, তিনি এখন একটি গণআস্থার প্রতীক। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নিজের এবং জনগণের।”

    সালাহউদ্দিন আহমেদ বলেন, ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। এ সময় নির্বাচন, করিডোর ও দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানান তিনি।

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, সম্প্রতি কয়েক দফায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েও সময় পায়নি বিএনপি। নির্বাচনী রোডম্যাপের জন্য আর কয়েকদিন অপেক্ষা করে তারপর সরকারকে সহযোগিতা নিয়ে প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে বিএনপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন