মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ইশরাককে নিয়ে হাইকোর্টের রায়ে সমর্থকদের আনন্দ মিছিল

    ইশরাককে নিয়ে হাইকোর্টের রায়ে সমর্থকদের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে গেজেট প্রকাশের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতের এ রায়ের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে বিজয়ের অনুভূতি প্রকাশ করেন।

    খবর পেয়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’।

    এরপর বিএনপির নেতাকর্মীরা আনন্দমিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা দেন।

    এর আগে নগর ভবনের সামনে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যান তারা।

    বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়েও অবস্থান করতে দেখা যায় ইশরাক সমর্থকসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতভর সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন