মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা
  • চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে পোশাক, প্লাস্টিক ও জুস রপ্তানি বন্ধ

    চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে পোশাক, প্লাস্টিক ও জুস রপ্তানি বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিকসামগ্রী ও জুস রপ্তানি বন্ধ করেছে ভারত। গতকাল সোমবার থেকে এসব পণ্যের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

    চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, এই রুট দিয়ে পোশাক, প্লাস্টিক ও জুসজাতীয় পণ্য রপ্তানি করা যাবে না।

    তবে বর্তমানে এ রুট দিয়ে মাছ, সিমেন্ট, অন্যান্য কিছু পণ্যের রপ্তানি অব্যাহত রয়েছে।

    এই রপ্তানি নিষেধাজ্ঞায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, ‘আমরা নিয়মিত চাতলাপুর দিয়ে প্লাস্টিকসামগ্রী ও জুস রপ্তানি করতাম। কয়েক দিন আগেও পণ্য পাঠানো হয়েছে। আজ থেকে হঠাৎ করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

    এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞাসংক্রান্ত চিঠি পাওয়ার পর আমরা রপ্তানি কার্যক্রম বন্ধ করেছি। তবে অন্য পণ্য রপ্তানি আগের মতোই চলছে।


    রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন