রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে
  • জরুরি যৌথসভায় বিএনপি

    জরুরি যৌথসভায় বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জরুরি ভিত্তিতে একটি যৌথসভায় অংশ নিয়েছে।

    মঙ্গলবার (২০ মে) দুপুর ২টা থেকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। এতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হচ্ছে।

    সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ওলামা দলের প্রতিনিধি মাওলানা সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সভায় অংশ নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন