মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘নির্বাচনের তারিখ দিন, নইলে আন্দোলন’: ফারুক

    ‘নির্বাচনের তারিখ দিন, নইলে আন্দোলন’: ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

    তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত না এলে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না।

    তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেয়ার জন্য। দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো।

    রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। 

    শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে পালিয়ে যেতে যারা সাহায্য করছেন অবিলম্বে তাদের নাম প্রকাশের দাবিও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন