মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ

    ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

    বিক্ষোভে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ইশরাক হোসেনকে শপথের ব্যবস্থা না করা হয়, তবে জনগণ নিজেরাই তাকে মেয়র হিসেবে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

    সকালের শুরু থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিলসহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগর ভবন এলাকা। বিক্ষোভকারীদের দাবি, কোনো বিলম্ব না করে অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

    বক্তারা বলেন, সরকার যদি এখনো গড়িমসি করে, তবে এবার আর সরকারি উদ্যোগের অপেক্ষা না করে জনগণ নিজেরাই মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব দেবে।

    এর আগের দিন, বুধবার (১৪ মে), নগর ভবনের ভেতরে ও বাইরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে আরও বড় পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে একটি গেজেট প্রকাশের মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে।

    এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন। গত ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মামলার রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন