রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে নারী যাত্রী অপহরণ, ৫ ঘন্টা পর উদ্ধার

    গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে নারী যাত্রী অপহরণ, ৫ ঘন্টা পর উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে এক নারী যাত্রীকে অপহরণ ও তার প্রেমিককে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলার একটি রুম থেকে ওই নারী যাত্রীকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০মে) ভোরে গৌরীপুর রেলওয়ে স্টেশনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।

    তবে প্লাটফরমে ওই নারী যাত্রী ও তার প্রেমিককে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ-মারধরের ঘটনা ঘটলেও  ৪০গজ দূরে নিরাপত্তা কর্মীর অফিস ও ৬০গজ দূরে রেলওয়ে ফাঁড়ির অফিস থাকলেও তারা কেউ এ ঘটনায় এগিয়ে আসে নাই।

    আটককৃতরা হলেন রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমের মৃত আহাম্মদ আলীর পুত্র খোকন মিয়া (৩০), পৌর শহরের নতুন বাজারের সুরুজ মিয়ার পুত্র মো. রাব্বি মিয়া (২০),  দেলোয়ার হোসেনের পুত্র রায়হান উদ্দিন (২১) ও বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন।

    নেত্রকোণার বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন বলেন, সে বিবাহিত ও এক সন্তানের জনক। ধিরাই উপজেলার এই ষোড়শী কন্যার সাথে তার প্রেমের সম্পর্ক হয়। তাকে নিয়ে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার জন্য রাতে গৌরীপুর স্টেশনে আসেন। তারা স্টেশনে পৌঁছার ৫মিনিট পূর্বে ট্রেনটি স্টেশন ত্যাগ করে। এরপরে তার প্রেমিকাকে নিয়ে স্টেশন প্লাটফরমের মুসাফিরখানায় অপেক্ষা করছিলেন। রাতে স্টেশনের বড়ভাইখ্যাত খোকন মিয়া এসে এ’জুটিকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাকে মারধর করে স্টেশনে তাকে আটকে রাখে রাব্বি ও রায়হান। ওদের পায়ে ধরেছি, এরপরেও মারধোর করেছে এব বড়ভাইখ্যাত খোকন মিয়া ভোর সাড়ে ৩টার দিকে স্টেশন থেকে মেয়েটাকে নিয়ে যায়। এরপরে আমি বিষয়টি পুলিশ ফাঁড়িতে এসে জানাই।

    বড়ভাইখ্যাত খোকন মিয়া জানান, তিনি স্টেশনে বৈশাখী হোটেলে দেড়টায় এসেছিলেন নাস্তা করতে। পরে স্টেশনে এসে দেখেন ছেলে-মেয়ে একসাথে বসা। মেয়েটার স্পর্শকাতর স্থানে ছেলেটি (প্রেমিক) হাত দিচ্ছে। তা দেখে ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী দাবি করলে তার সন্দেহ হয়। এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে ছেলেটা তার স্বামী নয়, প্রেমের সম্পর্কে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এতে তিনি ওই মেয়ের বাবাকে কল দেন এবং মেয়েটিকে তার হেফাজতে রাখার অনুরোধ জানান। সেই অনুরোধে তিনি মেয়েটিকে নিয়ে গেছিলেন। স্টেশনের ফাঁড়ি পুলিশ ও নিরাপত্তা কর্মীদের না জানিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া তার ভুল হয়েছে। মেয়েটা জানায়, আনোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্কে গৌরীপুর আসছিলেন। স্টেশনে রাতে দু’জন বসেছিলেন তখন দু’তিন এসে আনোয়ারকে মারধর করে। আমাকে সেখান থেকে নিয়ে যায় অন্যস্থানে। শ্লীলতাহানির চেষ্টা করলেও তারা পারে নাই।

    গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাবইন্সপেক্টর আবুল কালাম জানান, স্টেশনে অপেক্ষমান যাত্রীকে শারীরিক নির্যাতন ও নারী যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়েছে। মেয়েটির বাবা এসেছে। মেয়েটিও তার বাবার সাথে চলে যেতে ইচ্ছুক। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  


    গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন