মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই’

    ‘নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আগে একটি নতুন সংবিধান প্রণয়ন জরুরি।

    রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন এবং সংবিধান সংস্কারে নাগরিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সংবিধান সংস্কার নিয়ে সাত দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।

    নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান সংবিধান বারবার মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানই রাষ্ট্র ও জনগণের মধ্যকার আস্থা পুনর্গঠনে সহায়ক হতে পারে।

    তিনি আরও বলেন, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না।

    আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, বিচার কার্যক্রমের একটি অংশ ইতোমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা। এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে।

    সংস্কারে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে কারও কোনো আপত্তি থাকার কথা নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আশা করি, দ্রুত সময়ের মধ্যে আমরা সমঝোতার মাধ্যমে সামনে এগোতে পারব। 

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির যুগ্ম আহবায়ক সারওয়ার তুষার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন