মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান

    পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ও রাজনীতিতে গুম, খুন, লুটপাটে জড়িত এবং সংবিধান লঙ্ঘনকারীদের কোনো স্থান নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর গুলশানে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদীরা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

    তিনি আরও দাবি করেন, দেশের জনগণ আর অন্যায়-অবিচার মেনে নেবে না এবং গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবে।

    তারেক রহমান বলেন, মানবিক সমাজ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা আমাদের মৌলিক দায়িত্ব। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠন করতে হবে। যারা গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়েছে তারা অপশক্তি হিসাবে চিহ্নিত। বাংলাদেশকে কেউ যেন তাবেদারি রাষ্ট্র পরিণত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

    তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। সরকরের কার্যকলাপ সম্পর্কে যাতে মানুষের স্বচ্ছ ধারণা থাকে। তাহলে জনগণের মধ্যে কোনও বিভ্রান্তি তৈরি হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন