মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের: তারেক রহমান

    দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশ কোনো ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়—এই দেশ জনগণের।” শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, “যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তা স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের শাসনে প্রতিফলিত হয়নি। বরং তারা সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। সুতরাং একটি গ্রহণযোগ্য ও জনগণের প্রতিনিধিত্বশীল সংবিধান গঠনে সংস্কার অপরিহার্য।”

    তিনি অভিযোগ করেন, “৫ আগস্ট যেভাবে প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়েছেন, একইভাবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদও চলে গেছেন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা কিছুই জানে না। তাহলে তারা কী জানে?”

    তারেক রহমান আরও বলেন, “মানুষ এখন প্রশ্ন তুলছে—সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার একদিকে পলাতক স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে—এই দেশ কোনো দলের নয়, এই দেশ জনগণের।”

    তিনি বলেন, “ফ্যাসিস্টদের দেশত্যাগের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থেকে সেই সুযোগ কাজে লাগাতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর ষড়যন্ত্র করে দেশকে পেছনে টেনে নিতে না পারে। দেশের অগ্রগতিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন