মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘ফ্যাসিস্টের দোসর বিচারকরা ছাড় পেলে আগামীতে জুডিশিয়ারির বিরুদ্ধে অভ্যুত্থান হবে’

    ‘ফ্যাসিস্টের দোসর বিচারকরা ছাড় পেলে আগামীতে জুডিশিয়ারির বিরুদ্ধে অভ্যুত্থান হবে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সব স্তরের নির্বাহী—চাই তা রাজনীতিক, আমলা, বিচারক বা অন্য যে কোনো অঙ্গনেরই হোক—তাদের জবাবদিহির আওতায় আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেন, অতীতে বিচার বিভাগ যেভাবে শক্তি প্রয়োগের উদাহরণ রেখেছে, সেটি যদি অনাবশ্যকভাবে ক্ষমা পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে বিচার বিভাগকেই অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে।

    বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রয়াত আইনজীবী এ জে মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বিচার বিভাগের জন্যই ইন্ডিপেন্ডেন্ট অব জুডিশিয়ারি চায় বিএনপি। এর আগে ফ্যাসিস্টদের দোসরদের হাইকোর্ট থেকে অপসারণ করতে হবে। যাতে তারা সেই স্বাধীনতার সুযোগ না পায়। ২০২৪ সালের নির্বাচনের আগে রাতে কোর্ট বসিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দেয়া হয়েছে। নিম্ন আদালতের ১৬৮ জন বিচারক বিএনপিকে দমন করার জন্য কাজ করেছে। এছাড়া, হাইকোর্টেও ৩০ জন ফ্যাসিবাদের দোসর বসে রয়েছে। যারা রায়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদেরকে সরাতে হবে।

    তিনি আরও বলেন, পুলিশসহ অন্যান্য বিভাগে অনেকে ফ্যাসিবাদের দোসর সহায়তা করেছে। তাদের মধ্যে কেউ কেউ অবসরে গিয়েছেন। শুধুমাত্র অবসরে গিয়ে তারা ক্ষমা পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো না। সবাইকে রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন