মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

    বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে রাশিয়া জানতে চেয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এমনটাই জানিয়েছেন।

    তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং তারা জানতে চেয়েছে, নির্বাচন কত দ্রুত হতে পারে।

    রোববার (৪ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন আমীর খসরু। 

    ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানান খসরু।

    আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগে, বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।

    তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

    কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন