রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ

    সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের এক সংবাদ সম্মেলন থেকে মনিকা চৌধুরী নামে এক নারী সাংবাদিককে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ‘নারী সাংবাদিকদের উপস্থিতি অনুচিত’—এমন মন্তব্য করে তাকে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যেতে বলা হয়।

    শনিবার (৩ মে) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে, যা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে।

    মনিকা চৌধুরী বলেন, সকালে বরিশাল প্রেসক্লাবে চরমোনাই হুজুরের সংবাদ সম্মেলনের খবর পেয়ে সেখানে যাই। তখন সংবাদ সম্মেলন শুরু হয়নি। যথারীতি অন্যান্য সাংবাদিকদের সাথে আমার ক্যামেরা-বুম প্রস্তুত করে ফুটেজ নিচ্ছিলাম। তখন হুজুরের অনুসারী কয়েকজন এসে বললেন, ‘আপনি একজন নারী। আপনি এখানে থাকতে পারবেন না। আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়। আপনি বেরিয়ে যান।’

    তিনি বলেন, আমি জানতে চাই নারী সাংবাদিক কেন গ্রহণযোগ্য নয়? উত্তরে তারা বলেন, ‘এখানে অনেক হুজুর আছেন। তারা ব্যাপারটি পছন্দ করবেন না।’ অন্যান্য সহকর্মীরা তাদের এই কথার প্রতিবাদ করলে তারা বলেন, ‘নারী সাংবাদিক এখানে কিছুতেই থাকতে পারবেন না। তাকে এখান থেকে চলে যেতে হবে।’ ঘটনার পর আমি লজ্জা পেয়েছি, কান্না করেছি।  আমি তো একজন সংবাদকর্মী— নারী হই, পুরুষ হই, ট্রান্সজেন্ডার হই— আমি তো সেখানে সংবাদকর্মী পরিচয়ে দায়িত্ব পালন করতে গিয়েছি।

    মনিকা চৌধুরী বলেন, আমার শহরে আমিসহ দু-একজন নারী সাংবাদিক আছেন। আমাকে সেখান থেকে বের করে দেওয়া শুধুমাত্র পেশাগত অসম্মান নয়, নারী হিসেবে অসম্মান নয়, আমি মনে করি এটি সাংবাদিক সমাজের প্রতি অসম্মান। মুফতি ফয়জুল করিম সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আদালতে দায়ের হওয়ার মামলার বিষয়ে। কিন্তু যে আচরণের শিকার হলাম তাতে শঙ্কা তৈরি হয়েছে, তিনি যদি আমাদের সিটি কর্পোরেশনের মেয়র হয়ে যান তাহলে সাধারণ নারীরা কতটা সম্মান পাবে! 

    এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি আগেই বলেছি বিষয়টি আমি জানি না, ঘটনাটি আমার দৃষ্টিগোচর হয়নি। দ্বিতীয় কথা, আমি একজন মুসলমান, আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, ব্যক্তিগতভাবে আমি ইসলাম পালন করতে বাধ্য।

    প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন