মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল

    সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

    দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক যৌথসভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।

    নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানো সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে।

    এসময়, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেন মির্জা ফখরুল। 

    গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফেরেন। তার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।

    এবারের ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন