মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • সন্ধ্যায় যৌথ সভার ডাক দিয়েছে বিএনপি

    সন্ধ্যায় যৌথ সভার ডাক দিয়েছে বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আজ সন্ধ্যায় একটি যৌথ সভা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৩ মে ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সভায় বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট ঘিরে করিডর ইস্যু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন