মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু

    মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

    বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। তেলাওয়াত করেন বিএনপির ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফা।

    এরআগে বেলা ১২টার পর থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করে।

    সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার-বাড়ার সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। যার ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।

    বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

    শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন