রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • যুবদল নেতা হুমায়ুনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

    যুবদল নেতা হুমায়ুনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ  অনলাইন পত্রিকা 'ই নিউজ ৭১' ও  'বাংলার বানী'তে প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছেন বেতাগী সানকিপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

    এসময়ে উপস্থিত ছিলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জালাল মেলকার, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ খান, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রব, ৩ নং ওয়ার্ড সভাপতি সংকর বাওরি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান, এছাড়া  ইউনিয়ন যুবদলের পক্ষে বক্তব্য রাখেন- মোস্তাফিজ রহমান, রিজু, মজিবুর রহমান।

    বক্তারা বলেন, হুমায়ুন কবির আমাদের দলের জন্য নিবেদিতপ্রাণ, তিনি সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের বেতাগী সানকিপুর ইউনিয়নে নেতাকর্মীদের নামে মামলার সময়ে তিনি নিজের অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাকে নিয়ে অনলাইন পত্রিকায় বরিশালের প্রতিনীধি যে নিউজ  করেছেন তার কোনো ভিত্তি নাই।

    সংবাদ সম্মেলনে বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ খান বলেন, হুমায়ুন কবির সেই ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথে সম্পৃক্ত, হুমায়ুন কবির মতো কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  সম্পদ, দলের দূর সময়  নেতাকর্মীদের পাশে ছিলো, তার মতো একজন কর্মীবান্ধব নেতা হুমায়ুন কবির কে নিয়ে এরকম নিউজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন