মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির

    মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ জন শ্রমিকের যেতে না পারার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকেই দায়ী করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

    রোববার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ করেছেন। তবে প্রতিবেদনে শাস্তির সুপারিশ করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।
     
    পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেওয়া এবং তাদের যাওয়ার বিষয়ে অগ্রগতি ২৭ আগস্টের মধ্যে জানাতে বলেছেন আদালত।
     
    উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয়। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশটিতে পাড়ি দেন পৌনে পাঁচ লাখ কর্মী। তবে টিকিট জটিলতায় প্রায় সাড়ে ১৭ হাজারেরও বেশি শ্রমিক যেতে পারেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ