মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • কোনো বিপ্লব বা পরিবর্তন ৩৬ দিনে হয় না : রুমিন ফারহানা

    কোনো বিপ্লব বা পরিবর্তন ৩৬ দিনে হয় না : রুমিন ফারহানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো অভ্যুত্থান, বিপ্লব কিংবা কাঙ্ক্ষিত পরিবর্তন অল্প সময়ে ঘটে না। এর জন্য প্রয়োজন হয় দীর্ঘ সময়ের লড়াই, আত্মত্যাগ এবং জনগণের নিরলস সংগ্রাম।

    তিনি বলেন, “এক মাসে কিংবা ৩৬ দিনের মধ্যে বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে মানুষ রক্ত আর ঘাম ঝরিয়ে যে সংগ্রাম করে—সেই পথ ধরেই আসে সত্যিকারের বিপ্লব।”

    মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনা পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছে। তিনি আরোও বলেন, আওয়ামী লীগ ‘গত ১৫ বছরে যত পাপ করেছে তার বিচার আগামী ১০০ বছর চলতেই থাকবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।’

    জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

    অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।


    জেলা প্রতিনিধি, গাইবান্ধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন