বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের প্রক্রিয়া শুরু

    হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের প্রক্রিয়া শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশ অবস্থানরত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

    তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।

    উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

    এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্টও।

    সবশেষ, নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দিয়েছে।

    সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় জানা যায়, ফেব্রুয়ারিতেই কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয়।

    গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন