বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পলাতক আসামি ও দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ: প্রেস সচিব

    পলাতক আসামি ও দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হত্যা ও দুর্নীতির অভিযোগে যারা বিদেশে পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি আরও জানান, পলাতক অবস্থায় থাকা সাবেক এমপি ও মন্ত্রীদেরও আইনের আওতায় আনা হবে।

    সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে, কাতারে শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে।

    তিনি আরও বলেন, কাতারের আমির শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়ে আলোচনা হবে।

    প্রেস সচিব বলেন, কাতারে আল-জাজিরার প্রধান অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া কাতারে রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানে অংশ নেবেন ড. ইউনূস। সেখান থেকে আরও কিছুটা অগ্রগতির হবে রোহিঙ্গা সংকট সমাধানে।

    প্রসঙ্গত, চার দিনের সরকারি সফরে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আর্থ সামিট-২০২৫’ এ অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন