বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় ২২ জুন পর্যন্ত

    নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় ২২ জুন পর্যন্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (২০ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সাতটি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে, আর ২০টি দল সময় বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

    "এ পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।"

    ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি দিয়ে ইসি নতুন দল নিবন্ধনে ২০ এপ্রিল আবেদনের সময়সীমা ঠিক করে দেয়।

    এরইমধ্যে নবগঠিত এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য চিঠি দেয়। নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবিতে আরও কিছু দল কমিশনে আবেদন করেছে।

    ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে বিকাল ৫টার পর সিইসি এএমএম নাসির উদ্দিনের কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

    ৫ আগস্টের পট পরিবর্তনের এক মাসের মাথায় বিদায় নেন তৎকালীন ইসি। বিদ্যমান আইনের আলোকে এএমএম নাসির উদ্দিন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর।

    বর্তমান ইসির অধীনে ত্রয়োদশ সংসদে নির্বাচন হবে, এ বছরের ডিসেম্বরে ভোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা। অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে।

    নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন-বিধি অনুযায়ী ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।

    দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন