মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’

    ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচনের সময়সূচি বিলম্বিত করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

    শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এক যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

    জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতা-কর্মৗদের অবিলম্বে সন্ধানের দাবিতে এই যুব সমাবেশ হয়।

    সমাবেশে তিনি বলেন, এ সরকারের কাজে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা (সরকার) কি চায় সেটাও আমরা বুঝি না।

    সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, বাংলাদেশে কি করবেন, কি করবেন না, এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা নির্বাচন দিন।

    তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের আগেও বলেছি, হাসিনাকে যখন তাড়াতে পেরেছি, অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ‘ওয়ান-টু’র ব্যাপার। সেটি মাথায় রেখে কাজ করবেন। আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি। ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির স্ট্যান্ট এখনো পর্যন্ত।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার রুটিন কাজ ছাড়া তারা কিছুই করতে পারবে না। বর্তমান প্রশাসনের ওপর দুটি জিনিস ভর করেছে খুব বেশি করে। একটা হচ্ছে- ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো রকমে বাড়ি চলে যাওয়া। আরেকটা হচ্ছে, কোনো ফাইল যদি সামনে আসে সেই ফাইলটাকে বিলম্ব করে করে কোনো রকম নিজে এখান থেকে সরে গিয়ে আরেক জনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এ কারণে সব কাজ স্থবির হয়ে গেছে।

    সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন