মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • সংস্কার-বিচার নিশ্চিত করেই নির্বাচন করতে হবে

    সংস্কার-বিচার নিশ্চিত করেই নির্বাচন করতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে, তবে কোনো অবস্থাতেই সময়ক্ষেপণ করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিলে আমাদের কোনও সমস্যা নেই। সংস্কার ছাড়া দেশে কোনও নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। নির্বাচন এমনভাবে করতে হবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়।

    লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডন গিয়েছি। তবে সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    ইউরোপ সফর প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতেই ব্রাসেলস সফরের উদ্দেশ্য ছিল। সফরে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন