রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • পুলিশি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    পুলিশি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে পুলিশের অভিযানে ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ছয় হাজার টাকা।


    বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে নীলফামারী শহরের পিটিআই মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।


    আটককৃত যুবকের নাম মো. রফিকুল ইসলাম (৩৮), তিনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার বুগড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।


    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার একটি টিম পিটিআই মোড়ের এজেআর কুরিয়ার সার্ভিস এর সামনে তল্লাশি চালিয়ে রফিকুলকে আটক করে। বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


    নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছিল। আজকে তাদের চালান হবিগঞ্জ থেকে একটি কুরিয়ারে বাদামের বস্তায় ভরে গাঁজা নিয়ে আসতেছিল। আগেও মাদক মামলার রেকর্ড রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে।


    তিনি আরও বলেন, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। গাঁজার চালানের সাথে আরো কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী জড়িত আছে। নিবিড় তদন্তের মাধ্যমে উক্ত মাদক ব্যবসায়ীদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


    নাজমুল হুদা, নীলফামারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন