মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ

    মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলিক সংস্কার নিশ্চিত না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশ নেবে না—এমন অবস্থান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়।

    নাহিদ বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবেনা এনসিপি। মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে যথাযথ সাহায্য করছে না।’

    ন্যূনতম নয়, এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে নাহিদ বলেন, ‘বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে, তাতে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।’

    নাহিদ জানান, প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা নিয়ে এনসিপির প্রাথমিক সমর্থন আছে, তবে মৌলিক সংস্কার লাগবে।

    আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি। এ নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি চায় আগে নির্বাচন, তারপর সংস্কার। এর পেছনে দলটির নেতাদের দাবি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক নয়।

    নির্বাচনের রোডম্যাপ নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে বিএনপির নেতারা। বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, আমরা এতে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’

    বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন কোনোভাবেই জুনের পরে হবে না। এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে চায় সরকার।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন