বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সারাদেশে ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

    সারাদেশে ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল সংগ্রহসহ বিভিন্ন সেবায় অনিয়ম, ঘুষ এবং হয়রানির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন শাখা কার্যালয় থেকে গঠিত এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    যেসব অফিসে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো— মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, গাজীপুর জেলার সদর উপজেলা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যশোর সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, ময়মনসিংহের গৌরিপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা, নওগাঁ সদর উপজেলা, পাবনা সদর উপজেলা, পটুয়াখালী জেলার বাউফল, ঝালকাঠি জেলার রাজাপুর, রাজশাহী জেলার গোদাগাড়ী, রংপুর জেলা, সিলেট জেলার গোয়াইনঘাট, টাঙ্গাইলের কালিহাতী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস।

    অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন