বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

    সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে স্থানীয় থানার পুলিশ সদস্যদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে যোগ দেয়।

    এ সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একটি দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অপরদিকে সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়।

    বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ কারণে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে যানবাহনসহ বিভিন্ন স্থাপনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন