রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

    ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।

    আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর অরিফ চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান, ওসি একেএম খন্দকার মহিব্বুল, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাসার ও সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম প্রমুখ।

    পরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মো. ইসাহাক আলী। এতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

    এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি উপলক্ষে নিজ নিজ উদ্যোগে নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী এবং বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন