বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • কটিয়াদীতে নতুন আঙ্গিকে বর্ষবরণ শোভাযাত্রা

    কটিয়াদীতে নতুন আঙ্গিকে বর্ষবরণ শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ উপলক্ষে কটিয়াদী উপজেলার আয়োজনে এবারের শোভাযাত্রা ছিল একেবারেই ভিন্ন আঙ্গিকে। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যসহ নানা লোকজ উপকরণ যেমন পালকি, গরুর গাড়ি, লাঠিবারি, পতুল, রঙিন প্লেকার্ড, বাদ্যের তালে তালে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে এক নতুন মাত্রা।

    কটিয়াদী সরকারি কলেজ থেকে সকাল ৯টায় শোভাযাত্রাটি শুরু হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী এবং সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন, যা ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক মিলনমেলা।

    এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং একাত্মতার সুন্দর প্রদর্শন ঘটানো হয়, যা বর্তমানে দেশের নানা প্রান্তে একটি পরিচিত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।

    শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়েত ইসলামের আমির অধ্যক্ষ মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী অন্তুবল, সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়েরসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।

    এ সময় কটিয়াদী সরকারি কলেজ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যাপীঠসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    এভাবে কটিয়াদী উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনে এক অপূর্ব মিলনমেলা অনুষ্ঠিত হয়, যা বছরের পর বছর ধরে এ অঞ্চলের সংস্কৃতির অংশ হয়ে থাকবে।


    মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন