বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব

    দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে অশুভ ও অমঙ্গলের প্রভাব অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, “আমরা একটি আধুনিক, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছি। এখনো যে অশুভ কিছু রয়ে গেছে, তা দ্রুতই দূর হয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

    তিনি আরও যোগ করেন, “নতুন বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”

    সোমবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

    নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, উদযাপন করছেন।

    তিনি আরও বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ, ঝরা-সবকিছু দূর হয়ে যাক। দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি যেন নতুন বছরে বাংলাদেশ আরও ভালো কিছু করতে পারে।

    প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে। এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখাবয়ব। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

    সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’

    বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন