রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ফুলবাড়ীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাল ইয়াবাসহ আটক

    ফুলবাড়ীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাল ইয়াবাসহ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি আলাল হোসেন (৩০), ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

    শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য আনুমানিক ৭ হাজার ৫০০ টাকা।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাল হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় এর আগে ১০টি মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১২ এপ্রিল) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

    ওসি আরও জানান, আলাল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। পুলিশের নজরে থাকা এ চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় আনতে পেরে পুলিশ সন্তোষ প্রকাশ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন