বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‌‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ

    ‌‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক সংহতি কর্মসূচি। ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।

    শনিবার (১২ এপ্রিল) বিকেলে মূল মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র পাঠ করেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

    ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। সেইসঙ্গে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানানো হয়।

    সমাবেশে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয় কর্মসূচিতে।

    রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিলের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। কর্মসূচিতে একত্রিত হন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা।

    দলমত নির্বিশেষে সকলে এক মঞ্চে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান। একইসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন