বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশে ঝড়-জলোচ্ছ্বাস নিয়ে ভয়াবহ বার্তা উঠে এল গবেষণায়

    দেশে ঝড়-জলোচ্ছ্বাস নিয়ে ভয়াবহ বার্তা উঠে এল গবেষণায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব উষ্ণায়নের কারণে চলতি শতকের শেষ নাগাদ বাংলাদেশে ঘন ঘন ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন এমআইটির গবেষকরা। তাদের গবেষণায় উঠে এসেছে, বর্তমানে যেসব ঝড়-জলোচ্ছ্বাসকে শতবর্ষে একবারের ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, সেগুলো ভবিষ্যতে প্রতি দশ বছরেই, এমনকি আরও ঘন ঘন ঘটতে পারে।

    গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ওয়ান আর্থ’ জার্নালে। এতে বলা হয়েছে, যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বর্তমান হারে চলতে থাকে, তবে ১০০ বছর পরপর দেখা দেওয়া ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাসগুলো বাংলাদেশে প্রতি দশ বছরেই ঘটবে। এ ছাড়া প্রতি দশকেই যেসব বড় ধরনের ঝড়ের দেখা মেলে, কয়েক বছর পরপর তা আরও ঘন ঘন আসবে।

    বাংলাদেশ একটি নিম্নভূমি অধ্যুষিত দেশ। দেশটিতে ১৭ কোটি ১০ লাখের বেশি মানুষ বাস করে। দেশের উপকূলীয় অঞ্চলগুলো বারবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। অতীতে এখানেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ কিছু বন্যা ঘটেছে।

    গবেষকরা আরও আশঙ্কা করছেন, ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের সময়কাল মৌসুমী বর্ষার সঙ্গে মিশে যেতে পারে— যা আগে দেখা যায়নি। ফলে দীর্ঘমেয়াদি অতিবৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়বে।

    গবেষণার সহ-লেখক এমআইটির আর্থ, অ্যাটমোসফিয়ারিক অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের প্রধান গবেষক সাই রাভেলা বলেন, ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় খুবই সক্রিয়। তবে তাদের প্রস্তুতি বর্তমান আবহাওয়া পরিস্থিতিকে ভিত্তি করেই গড়ে ওঠে। আমরা যা দেখছি, তা হলো— এই ধরনের বিধ্বংসী জলোচ্ছ্বাসের পুনরাবৃত্তি এখন প্রায় দশগুণ বেশি। এটি উপেক্ষা করার সুযোগ নেই।’

    গবেষকরা বাংলাদেশের উপকূলে হাজার হাজার সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সিমুলেশন চালিয়েছেন। সেখানে দেখা গেছে যদি উষ্ণতা বাড়তে থাকে, তবে ৩ মিটার উচ্চতার মতো ভয়াবহ ঝড়জলোচ্ছ্বাস প্রতি ১০ বছরেই ঘটতে পারে।

    তারা জানান, ঝড়ের সময় যদি বর্ষাকাল শুরু হয়ে যায়, তবে মাটি ভেজা ও নরম থাকে এবং ঘূর্ণিঝড় সেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ধরনেরবিপর্যয় কেবল জলবায়ু পরিবর্তনের ফলেই ঘটবে।

    রাভেলা বলেন, ‘বাংলাদেশের জন্য এটি সতর্কবার্তা। তবে বিশ্বজুড়ে একই গল্প— কোথাও গরমের চাপ, কোথাও খরা, কোথাও দাবানল। বিপদ ভিন্ন হলেও মূল কারণ একটাই— জলবায়ু সংকট।’ সূত্র: এমআইটি নিউজ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন