বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আগুনে পুড়ে গেছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

    আগুনে পুড়ে গেছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুত করা ‘ফ্যাসিস্ট প্রতিকৃতি’ অজ্ঞাত কারণে আগুনে পুড়ে গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো আগুন লাগার সঠিক কারণ বা দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

    শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা যায়, আগুনে ফ্যাসিবাদের প্রতিকৃতি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা প্রতিকৃতিটির আংশিক পুড়ে গেছে।

    প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা ধারণা করছি পৌনে ৫টা থেকে ৫ মিনিটের মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    দীর্ঘ পরিশ্রমে তৈরি প্রতিকৃতি পুড়ে যাওয়ায় শোভাযাত্রার প্রস্তুতিতে অস্বস্তি তৈরি হয়েছে, তবে আয়োজন থেমে থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন